হোমগোপনীয়তা নীতি

TRADCON

গোপনীয়তা নীতি

সর্বশেষ আপডেট:

HiliBazar আপনার গোপনীয়তাকে সম্মান করে। আমাদের ওয়েবসাইট ও সেবা ব্যবহারে আমরা কী সংগ্রহ করি, কেন ব্যবহার করি, কাদের সাথে শেয়ার করি এবং আপনার কী বিকল্প আছে, এই নীতিতে তা বলা হয়েছে।

১. যা সংগ্রহ করি

  • আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল (ঐচ্ছিক) ও ডেলিভারি ঠিকানা
  • চেকআউটে আপনার দেওয়া ম্যাপ পিন; আমার লোকেশন ব্যবহার করুন চাপলে তবেই ফোনের লোকেশন নিই, শুধু পিন বসাতে
  • আপনার অর্ডার, রিটার্ন, রিভিউ ও আমাদের পাঠানো বার্তা
  • বিক্রেতা ও রাইডারের জন্য: জাতীয় পরিচয়পত্র ও পেমেন্ট অ্যাকাউন্ট (এনক্রিপ্ট করে রাখা), দোকান বা যানবাহনের তথ্য
  • প্রযুক্তিগত তথ্য: ডিভাইস, ব্রাউজার, দেখা পেজ ও কুকি (কুকি নীতি দেখুন)

২. কেন ব্যবহার করি

  • অর্ডার নেওয়া, রান্না, ডেলিভারি, সহায়তা ও রিফান্ডের জন্য
  • অর্ডার নিয়ে কল বা বার্তা দিতে
  • সেবা নিরাপদ রাখতে ও প্রতারণা ঠেকাতে
  • সাইট ও সেবা উন্নত করতে
  • আপনি সম্মত হলে তবেই অফার পাঠাতে; যেকোনো সময় বন্ধ করতে পারবেন

৩. কারা দেখে

  • আপনার অর্ডার ডেলিভারি দেওয়া রাইডার আপনার নাম, ফোন, ঠিকানা ও পিন দেখে
  • যে দোকান আপনাকে পণ্য বিক্রি করে, অর্ডার প্রস্তুতে যতটুকু দরকার ততটুকু দেখে
  • পেমেন্ট প্রতিষ্ঠান, যখন আপনি তাদের মাধ্যমে পরিশোধ করেন
  • আইন অনুযায়ী প্রয়োজন হলে তবেই কর্তৃপক্ষ
  • আমরা কখনো আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না

৪. কীভাবে সুরক্ষিত রাখি

এনক্রিপ্ট করা সংযোগ (HTTPS), হ্যাশ করা পাসওয়ার্ড, এনক্রিপ্ট করা আইডি ও অ্যাকাউন্ট নম্বর, কর্মীদের টু-ফ্যাক্টর সাইন-ইন ও অডিট লগ। আমরা কখনো আপনার পাসওয়ার্ড, পিন বা ওটিপি চাইব না।

৫. কতদিন রাখি

অ্যাকাউন্ট খোলা থাকা পর্যন্ত অ্যাকাউন্টের তথ্য; কর ও হিসাব আইনে যতদিন প্রয়োজন ততদিন অর্ডার ও পেমেন্টের রেকর্ড; ম্যাপ পিন অর্ডারের সাথে। প্রয়োজন না থাকলে মুছে ফেলি বা পরিচয়হীন করি।

৬. আপনার বিকল্প

  • অ্যাকাউন্টে আপনার তথ্য দেখুন ও সংশোধন করুন
  • আপনার তথ্যের কপি, বা অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করুন (আইনে রাখা বাধ্যতামূলক রেকর্ড ছাড়া)
  • যেকোনো সময় প্রচারণার বার্তা বন্ধ করুন

৭. যোগাযোগ

[email protected]এ লিখুন, যোগাযোগ পেজের নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন, অথবা ওয়েবসাইটের সহায়তা বোতাম ব্যবহার করুন। প্রতিটি অভিযোগের উত্তর আমরা ৭২ ঘণ্টার মধ্যে দিই।

সহায়তা
কীভাবে সাহায্য করতে পারি?